সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে লক-ডাউন পালনের জন্য সকাল থেকেই আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান ও সহকারী কমিশনার ভূমি জনাব উত্তম কুমার দাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুল ইসলাম সমন্বয়ে পুলিশের একটি টিম আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালিনা করেন । সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ থাকলেও বাজারে জনসমাগম লক্ষ্য করা যায় এরই মধ্যে আজমিরীগঞ্জ চলরী বাজারে এক বয়ষ্ক মুরুব্বিকে মোবাইল কোর্টের জরিমানা থেকে বাচতে মাক্সের পরিবর্তে মানি ব্যাগ ব্যবহার করতে দেখা যায়। করোনা যখন আতংকিত নামে পরিচিত লাভ করছে এখনও গ্রাম অঞ্চলে স্বাস্থ্যবিধি মানতে ন্যূনতম মাক্সের ব্যবহার টুকু করছে অনেকে।

এ দিকে উপজেলা প্রশাসনের পক্ষে দিন পর দিন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স ব্যবহার করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার কথা বলে আসছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানার কারনে জরিমানাও করা হচ্ছে প্রতিনিয়ত, এভাবেই চলছে লক-ডাউন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















