দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল আমিন (২৮) নামে এক মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার বাবা ও মা। বুধবার দুপুরে আল আমিনের বাবা বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল গ্রামের আক্কাস আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার ঘটনাস্থলে ছুটে যান। পরে গাঁজা সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ মাসের কারাদণ্ড দিয়ে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। এসময় বীরগঞ্জ থানা পুলিশ, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সামিনা ইয়াসমিন সাবিনা উপস্থিত ছিলেন। বাবা আক্কাস আলী ও মা শরিফা বেগম জানান, তার ছেলে বিভিন্ন নেশায় আসক্ত ছিল। মাদক সেবনের টাকা না পেলে ঘরের আসবাবপত্র বিক্রি করা সহ প্রায়ই সে পরিবারের লোকজনের প্রতি অত্যাচার ও মারধর করে।
০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা
-
বিকাশ ঘোষ, বীরগঞ্জ - প্রকাশিত : ০৭:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- 82
ট্যাগ :
জনপ্রিয়




















