আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সেবা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য নাজমুল হুদা ও এস কে ওয়াহেদ।
গতকাল আলমডাঙ্গা বিশুয়া বাবুর বাড়ী সংলগ্ন দোকানের পাশে পবিত্র মাহে রমজান ও করোনা উপলক্ষে ১ শত জন গরীব,দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।গত ১ জানুয়ারি ২০২১ সালে প্রতিষ্টিত মুক্তমনা কল্যান ফাউন্ডেশন, সংগঠনটির দেশী বিদেশী সকল সদস্যদের আর্থিক অনুদান আর গ্ৰুপের স্থানীয় সদস্য জনাব বিজেস রামেকা,বশিরুল আলম, ডাঃ মহসীনুজজামান দের সার্বিক সহযোগিতায় ১০০টি অসহায় ও অভুক্ত পরিবারের মধ্যে পবিত্র রমজান মাসের সিয়াম পালনে ২২০০কেজির বিভিন্ন খাদ্যদ্রব্যের খাদ্য সেবা বিতরণ করা হয়।এছাড়া গ্ৰুপের আমেরিকা প্রবাসী জৈষ্ঠ্য সদস্য জনাব আজিজুল হক বাবলু প্রত্যেক পরিবারের হাতে নগদ ২৫০ টাকা এবং হংকং প্রবাসী কনিষ্ঠ সদস্যদ্বয় জনাব হাসিবুল হক ও আব্দুস সালাম প্রত্যেক পরিবারের জন্য ইফতারির সামগ্ৰী বিতরণে বিশেষ অনুদান প্রদান করেন।এ সময় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের দেশী বিদেশী সকল সদস্যদের পক্ষে স্থানীয় সদস্য জনাব আনোয়ার হোসেন পিন্টু, গিয়াস উদ্দিন(ইতালি প্রবাসী), মোস্তাফিজুর রহমান , বুলবুল হায়দার, আশরাফুল আলম প্রমূখেরা,আলমডাঙ্গাবাসীর দুর্দিনে নিরপেক্ষ ও যথাযথ সেবা বিতরণের দৃঢ় প্রত্যয় জানানোর পাশাপাশি অলাভজনক সেবা মূলক এই সংগঠনটির সেবা বিতরণ কার্যক্রম জরুরি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পালনের মাধ্যমে সুষ্ঠভাবে সমাপ্ত করা হয়।উল্লেখ্য উপস্থিত প্রত্যেকে জনপ্রতি ২২ কেজি ওজনের খাদ্য ও নগত ২শত ৫০ টাকা করে প্রদন করা হয়।প্রতি প্যাকেটে চাল,ডাল,তেল,লবন,আলু,খেজুর,মি ছরি,পিয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।গতবারও করোনার সময় মুক্তমনা ফাউন্ডেশন একই ভাবে মানুষের পাশে দাড়িয়ে ছিল।এই খাদ্য বিতরন কার্যক্রম সার্বিক ভাবে পরিচালনা করেন মুক্তমন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইনেস্পেক্টর সহিদুল ইসলাম।




















