০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যৌথভাবে কাজ করবে চীন ও যুক্তরাষ্ট্র

জলবায়ু সঙ্কট মোকাবিলায় অন্য দেশের সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে দেশ দুটির পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। খবর বিবিসির।

চীনের জলবায়ু বিষয়ক প্রতিনিধি শি ঝেনহুয়া ও যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিনিধি জন কেরির কয়েকটি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হলো।

শনিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কার্বন নির্গমন কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে।

বিবৃতিতে বলা হয়, ‘জলবায়ু সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরকে ও অন্য দেশগুলোকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। এটি গুরুত্বের সঙ্গে ও জরুরিভিত্তিতে সমাধান করা প্রয়োজন।’

এতে আরও বলা হয়, প্যারিস চুক্তির আওতায় তাপমাত্রা সীমাবদ্ধ রাখতে দুই দেশই ২০২০ দশকে কার্বন নির্গমন কমানোর জন্য শক্ত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে।

জন কেরির এই সফর চীনে বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম কোনো সফর। মার্কিন ও চীনা কর্মকর্তারা গত মাসে আলাস্কায় বৈঠকে মিলিত হয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

যৌথভাবে কাজ করবে চীন ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১