১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সৌদি থেকে কূটনীতিক ফিরিয়ে নিল পাকিস্তান

সৌদি আরবে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের অভিযোগের কারণে ইসলামাবাদ সরকার সৌদি থেকে কয়েকজন কূটনীতিককে জরুরি তলব করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরবে আমাদের কূটনৈতিক মিশনে থাকা সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সেখানে বসবাসরত পাকিস্তানিদের সব ধরনের সেবা ও সুবিধা প্রদান করে।’

সৌদি আরবে বিশ লাখের বেশি পাকিস্তানির বাস। সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরব থেকে পাকিস্তানে বছরে ৪৫০ কোটি ডলার রেমিটেন্স অর্জন করে। কিন্তু বিগত দুই বছরে রিয়াদ কর্তৃপক্ষ একতরফাভাবে বিপুলসংখ্যক পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

দেশ দুটির মধ্যে শক্তিশালী কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে কাশ্মীর নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য ইসলামাবাদ রিয়াদ চাপ দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলভাব শুরু হয়েছে।
এরপর পাকিস্তান সৌদি আরবকে একশ কোটি ডলারের ঋণ ফেরত দিতে বাধ্য হয় পাকিস্তান। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ সৌদি আরব থেকে বেশ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

সৌদি থেকে কূটনীতিক ফিরিয়ে নিল পাকিস্তান

প্রকাশিত : ০৭:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১