১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাবা-ছেলেকে কুপিয়ে জখম

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে বাবা-ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার রাত ৯টার দিকে আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা এলাকায় ওহাবালী বেপারীর ছেলে ফজলে বেপারী ও কালু সর্দারের ছেলে আইয়ুব আলী সর্দারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্নানঘাটা এলাকায় আইয়ুব আলী সর্দার (৫৫) ও তার ছেলে সোহেল রানাকে (৩৫) পথরোধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে আহতদের অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসক। 

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সফর জানান, ‘সন্ধ্যার পরে  আহতরা হাপসাতালে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেডে দেয়া হয়। পরবর্তীতে অবস্থা খারাপ হলে ঢাকায় রেফার্ড করা হয়। তাদের মাথায়, বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

কালকিনি থানার ওসি ইসতিয়াক আহমেদ রাসেল জানান, ওই এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার কারণে এই হামলার ঘটনা। ধারণ করা হচ্ছে পূর্ব থেকেই পরিকল্পনা করে হামলার ঘটনা। অভিযোগ পেলে আসামি আটক করা হবে। এলাকা পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে।’

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বাবা-ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশিত : ০২:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১