১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সরকারী নির্দেশানা অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

দৌলতপুরে লকডাউন চলাকালে সরকারী নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক বিহীন চলা ফেরা করার দায়ে পৃথক ৭টি মামলায় ৭ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও পরিবেশ দুষণকারী অনুমোদনহীন যান চালানোর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৬/৮৯ ধারায় একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৮ জনের ১৪ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে উপজেলার দৌলতপুর বাজার, রিফাইতপুর বাজার ও ঝাউদিয়া বাজারে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে সরকারী নির্দেশনা না মানায় পৃথক ৮টি মামলায় অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সরকারী নির্দেশানা অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১