১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেল ২০০ পরিবহন শ্রমিক

নোয়াখালীতে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও দুই লিটার তেল।

বুধবার (২১ এপ্রিল) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনের ২০০ চালক-শ্রমিকের মাঝে এ উপহার বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোকে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

প্রধানমন্ত্রীর উপহার পেল ২০০ পরিবহন শ্রমিক

প্রকাশিত : ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১