০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সর্বাত্মক লকডাউনে বাজারে ভিড়

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। রংপুরেও চলছে এ লকডাউন। তবে সরকার ঘোষিত কঠোর লকডাউনের নবম দিনে বৃহস্পতিবার রংপুর মহানগরীর সড়কে ব্যাপক যানবাহন ও বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এতে করে লকডাউনের সুফল নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন সচেতন মহল।
নগরীতে ভোর থেকেই অনেক ছোট ছোট যানবাহন প্রবেশ করে এর সাথে প্রবেশ করেন মানুষজন। ফলে প্রধান সড়ক ও অলি-গলিসহ বাজার এবং মোড়গুলোতে যানবাহনের পাশাপাশি মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
নগরীর সিটি বাজারে দেখা যায়, বিপুল পরিমাণ মানুষ কেনাকাটায় ব্যস্ত। বিশেষ করে বাজারের পাইকারি মাছ, গোশত, কাচাবাজার ও ফলের গলিতে দেখা যায়, মানুষ গা ঘেঁষে কেনাকাটা করছেন। যেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। স্বাস্থ্যবিধি মানানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাপনাও নেই।
এ দিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেখা যায়, মেট্রোপলিটন পুলিশ নগরীর মডার্ন মোড়, লালবাগ, শাপলা, জাহাজ কোম্পানি, কৈলাশ রঞ্জন, কাচারী বাজার, বঙ্গবন্ধু চত্বর, বাংলাদেশ ব্যাংক ও মেডিক্যাল মোড় এলাকায় যানবহান ও পথচারীদের আটকাতে। পুলিশ যানবহান ও পথচারীদের আটকিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেছে। অনেক যানবাহন ও মানুষকে ফিরিয়ে দিয়েছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মহানগর কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, মহামারি এই করোনা থেকে বাঁচতে গেলে আমাদের সবাইকে নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে। আগে জীবন বাঁচতে হবে। পরে উৎসব পালন। উৎসব পালনের জন্য মার্কেটে উপচে পড়া ভিড়ে কেনাকাটার প্রয়োজন নেই।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ জানান, মানুষকে নিজের জন্য হলেও সরকারি বিধি মেনে চলতে হবে। আমরা লকডাউন নিশ্চিতে চেক পোস্ট বসিয়ে চেষ্টা করছি।
সিটি মেয়র মোস্তাফিজার রহমান জানান, আমরা নগরীতে প্রতিদিনই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। মানুষকে নিয়মিত সচেতন করার জন্য প্রচারণা চালাচ্ছি। মোবাইল কোর্টও পরিচালনা করছি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সর্বাত্মক লকডাউনে বাজারে ভিড়

প্রকাশিত : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১