সিদ্ধিরগঞ্জে মুদি দোকানসহ ৮ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকায় জুম্মা মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, রাত ২ টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমাদের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে মুদি দোকানসহ ৮ টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তদন্ত ছাড়া এখন কিছু বলা যাবে না। এ দিকে ক্ষতিগ্রস্থ দোকান মালিক আবু জাফর বলেন, ঈদকে সামনে রেখে আমি দোকানে অনেক টাকার মালামাল ক্রয় করে ছিলাম। আমার সব শেষ হয়ে গেলো। একটি মোবাইল, নগদ ক্যাশ টাকা ও ঈদের জন্য কেনা নতুন মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।




















