০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল

নারায়ণগঞ্জে ফের গ্যাস লাইন বিস্ফোরণ। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তল্লার বিস্ফোরিত সেই মসজিদের পাশে একটি তিনতলা ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়ালসহ আসবাবপত্র। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তল্লা মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনার পর একই এলাকায় আবারো গ্যাস লাইনের বিস্ফোরণ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে বিস্ফোরণে দুটি পরিবারের নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ফতুল্লার তল্লা জামাইবাজার এলাকায় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হাবিবুর রহমান (৫৬), তার স্ত্রী আলেয়া বেগম (৪২), তাদের ছেলে লিমন (২০) ও মেয়ে সাথী (২৫); মিম আক্তার (২২) ও তার তিন মাসের শিশুপুত্র ফাহাদ; নিরাহার (৫৫) ও তার স্ত্রী শান্তা বেগম (৪০), তাদের ছেলে সামিউল (২৬) ও তার স্ত্রী মনোয়ারা আক্তার (১৬)। দগবধ আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

নারায়ণগঞ্জে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল

প্রকাশিত : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১