০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৪ দিন পর অনশন ভাঙলেন রাশিয়ার বিরোধী নেতা

আলেক্সেই নাভালনি

রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি অনশন ভাঙছেন বলে ঘোষণা দিয়েছেন। ২৪ দিন ধরে অনশন চালানোর পর শুক্রবার খাবার গ্রহণে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচক। খবর বিবিসির।

অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন।

গত ৩১ মার্চ থেকে নাভালনি আরও ভাল চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন।

ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দু’বার দেখে গেছেন এবং ‘অবস্থার উন্নতির প্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি।’ এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও যোগ করেন তিনি।

এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

সাইবেরিয়ায় স্নায়ু বিকলকারী বিষ প্রয়োগে আক্রান্ত হয়ে নাভালনি বার্লিনে চিকিৎসা নিচ্ছিলেন। এ ঘটনায় তিনি কোমায় চলে গিয়েছিলেন। গত জানুয়ারিতে সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন

২৪ দিন পর অনশন ভাঙলেন রাশিয়ার বিরোধী নেতা

প্রকাশিত : ০৯:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১