০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত আরো সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৫৩ জনে।

জেলা পুলিশের বিশেষ অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হেফাজতের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলা হয়েছে ৫৬টি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, হেফাজতের তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিন হেফাজতের কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর। সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তাণ্ডবে মারা যায় অন্তত ১৩ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭ জন আটক

প্রকাশিত : ০৩:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১