ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।
এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এসব তথ্য জানায়। খবর এনডিটিভির।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল ভারতে ২ হাজার ২০ জনের মৃত্যু হয়। এরপর ২১ এপ্রিল ২ হাজার ১০২, ২২ এপ্রিল ২ হাজার ২৫৬, ২৩ এপ্রিল ২ হাজার ৬২১ এবং ২৪ এপ্রিল ২ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়।
এদিকে দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে করোনার সংক্রমণ রোধে জারি করা হয়েছে বিধিনিষেধ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























