মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় ৩ জন কৃষকের ৪ কিয়ার জমির ধান কেটে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারা এ কার্যক্রম পরিচালনা করেন। ২৮ এপ্রিল ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন। সকাল সাড়ে ১০টায় শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় কৃষক ক্বারী ফজলুল হক, আং রশিদ, অপু মিয়ার ৪ কিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের এমন সহযোগিতায় আবেগআপ্পুত হয়ে পড়েন কৃষক ক্বারী ফজলুল হক, আং রশিদ ও অপু মিয়া।
যুবলীগের নেতাকর্মীরা পাকা ধান কেটে দেওয়ায় কৃষক কৃষক ক্বারী ফজলুল হক, আং রশিদ, অপু মিয়া বলেন, ‘ধান কাটার উপযুক্ত সময় হলেও করোনার কারণে শ্রমিক সংকটে পড়েছি। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পেরে ক্ষতির শঙ্কায় ছিলাম। যেখানে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলাম আমরা। সেখানে প্রায় দুই ঘণ্টার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা জমির সব ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।’
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘করোনার ২য় ঢেউয়ে শ্রমিক ও অর্থ সংকটের কারণে ৪ কিয়ার জমির পাকা ধান কাটতে পারছিলেন না শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় কৃষক ক্বারী ফজলুল হকসহ তিন কৃষক। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। আমি খবর পেয়ে ২য় দফায় বুধবার সকাল সাড়ে ১০টায় যুবলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে যাই। আমরা ওই তিন কৃষকের ৪ কিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।
এর আগে গত ২৫ এপ্রিল কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুর গ্রামের ৩ কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছিল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















