কুমিল্লার তিতাস থানা পুলিশের পক্ষ থেকে জনগনকে সচেতন করতে উপজেলার বিভিন্ন হাট বাজারে মাক্স বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই পুলিশ সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেসব লোক মাক্স না পড়ে হাটবাজারে আসছেন এবং চলাচল করছেন তাদেরকে কাছে ডেকে ভবিষ্যতে মাক্স না পড়ে বাড়ির বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে একটি করে মাক্স প্রদান করছেন। এতে জননগনের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।
প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বন্দরামপুর সিএনজি স্ট্যান্ড, বাতাকান্দি বাজার ও বিভিন্ন সিএনজি স্ট্যান্ড সহ স্থানীয় জনসাধারনের মাঝে মাক্স প্রদান ও পরিধান করান। এ মাস্ক বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত বাবু সুধীন চন্দ্র দাস, সেকেন্ড অফিসার মধুসূদন ও ব্যবসায়ী সাজ্জাদ সিকদার, নাজমুল হাসান সহ থানার কর্মরত পুলিশ কর্মকর্তারা। এসময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ মানুষকে ভয় না দেখিয়ে বুঝিয়ে মানুষের মাঝে মাক্স বিতরণ করছেন। এ উদ্যোগ দেখে প্রতিটি মানুষের সচেতন হওয়া উচিৎ।




















