০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

কাপাসিয়ার টোকে ফজলুল কাদের স্মরণে দোয়া ও ইফতার বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামে প্রয়াত আওয়ামীলীগ নেতা এডভোকেট শেখ ফজলুল কাদের স্মরণে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও রোযাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল, ১৭ রমজান (শুক্রবার) বিকেলে ডুমদিয়া মিয়া হোসেন বাড়ী জামে মসজিদ পাশে পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে মরহুম ফজলুল কাদের এর রাজনৈতিক-সামাজিক কার্যক্রমের সহকর্মীবৃন্দ মরহুমের কবর জিয়ারত করে এই দোয়া ও ইফতার বিতরণ কাজে অংশ নেন।

৮০’র দশকে মরহুম ফজলুল কাদের প্রতিষ্ঠিত টোক ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ – তাদের প্রাক্তন সহকর্মীর প্রতি ভালোবাসার টানে এই দোয়া ও ইফতার বিতরণ কাজের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এম. এ জলিল, সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন মেম্বার, কাপাসিয়া উপজেলা তাঁতীলীগ সভাপতি রফিকুল আলম মানিক, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিন আকবর মনজু, টোক নয়ন বাজার বণিক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বারেক, তৎকালীন টোক ছাত্র কল্যাণ সমিতির নেতা আশরাফ হোসাইন সরকার (বুলবুল), জালাল উদ্দীন, আব্দুস সাহিদ, সেক্রেটারি মুজিবুর রহমান, টোক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাংশ কুমার পাল বারিন, টোক মানবতার ঘরের মোমতাজ উদ্দিন মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লীসহ এলাকার সুধীবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা এবিএম নুরুল ইসলাম।

উল্লেখ্য, গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি এবং কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শেখ ফজলুল কাদের গত ৮ ফেব্রুয়ারি স্ট্রোক করে মারা যান।

বিজনেস বাংলাদেশইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

কাপাসিয়ার টোকে ফজলুল কাদের স্মরণে দোয়া ও ইফতার বিতরণ

প্রকাশিত : ০৬:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১