০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

একটি জাতীয় দৈনিক পত্রিকার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে রবিবার(২/৫) দুপুরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু সংবাদ সম্মেলন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াবের হাসান জামিল, ক্রীড়া ও যুব সম্পাদক নাছির উদ্দিন, চেয়ারম্যান আজাহার হোসেন জামাল, বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন লালুসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু লিখিত বক্তব্যে বলেন, গৌরাঙ্গ দেবনাথ অপু তার পরিচালিত ‘নবীনগরের কথা’ নামক ফেইসবুক আইডিতে আমাকে ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ এবং স্থানীয় এমপিকে জড়িয়ে বিভ্রান্ত মূলক অশোভন ও মানহানীকর, মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক তথ্য প্রকাশ করে আমার ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ভাবমূর্তি নষ্ট করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ফেইসবুকে লেখালেখি ও টকশোতে কারোর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৪:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১