০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি হালনাগাদের সময় বৃদ্ধির দাবি

চট্টগ্রামে আগামী ৪ মের মধ্যে সিদ্ধান্ত না এলে ৫ মে থেকে গণপরিবহণ চলাচল করা হবে বলে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহণের মালিক-শ্রমিকেরা। রোববার (২ মে) চট্টগ্রামের স্টেশন রোডে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু লিখিত বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে গত এক বছরের ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি ও পুলিশের মামলা বন্ধ, গাড়ির ডকুমেন্ট হালনাগাদের সময় বৃদ্ধির দাবি জানান তারা। এছাড়া তাদের অভিযোগ, লকডাউনে শুধু গণপরিবহণ বন্ধ রেখে কলকারখানা, শপিংমলসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহণ বন্ধ রেখে মোটরসাইকেল, ট্রাক, অ্যাম্বুলেন্সে পুলিশের সামনে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি হালনাগাদের সময় বৃদ্ধির দাবি

প্রকাশিত : ০৯:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১