নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় অননুমোদিত কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় হাতেনাতে মোঃ সম্রাট খান (৩৮), মোঃ শাহিন আলম (২২)নামে দুই জনকে আটক করে হয়।এসময় তৈরি অবস্থায় বিপুল পরিমান ক্রাউডিং পাউডার রোজ নুডলস, প্যারাসুট নারিকেল তৈল, কিক আউট মসার কয়েল, পিনোসুইট সুপার পাউডার, ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস ললী, ম্যাংগো জুস, ডেইরি মিল্ক, ম্যাঙ্গো ফ্লেভার, ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত কেমিক্যাল ও ফ্লেভার উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায় যে, আসামীরা পরষ্পর যোগসাজশে কয়েক বছর যাবৎ ভেজাল পানীয় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। তারা অবৈধ উপায় অবলম্বন করে শিমরাইল এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করে আসছে যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ফ্যাক্টরীর নামে কোন ভ্যাট রেজিঃ নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















