০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সুন্দরবনে ফের আগুন

আবারও আগুন লেগেছে সুন্দরবনে। গতকাল মঙ্গলবার (৪ মে) নিভে যাওয়া আগুনে পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশে দাসে ভারানি এলাকায় আজ বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ভোলা নদী থেকে ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত নেওয়া হয়েছে। আগুনের স্থানে পানি দেওয়া শুরু হয়েছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হব আশা করি। সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সোমবার যেখানে আগুন লেগেছিল তার পাশে ধোঁয়ার মতো দেখা গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে। চেষ্টা চলছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সুন্দরবনে ফের আগুন

প্রকাশিত : ০৪:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১