দৈনিক তিস্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু’র রোগমুক্তি কামনায় মঙ্গলবার বাদ যোহর দিনাজপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম।
এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।




















