০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ধর্মপাশায় সরকারি ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা খাদ্যগুদামে সরকারি ন্যায্য মূলে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধান ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় ধর্মপাশা খাদগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নৃপেন্দ্র কুমার নাথ, সহকারী উপখাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলামসহ কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম দিন একজন কৃষকের ২টন ধান সংগ্রহ করা হয়। এবার ধর্মপাশা উপজেলার দুটি খাদ্যগুদামে প্রতিমণ ১ হাজার ৮০ টাকা দরে ৪ হাজার ৩১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ধান বিক্রয় করতে ইচ্ছুক কৃষকদেরকে উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করে নাম অন্তর্ভূক্ত করার জন্য বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ধর্মপাশায় সরকারি ন্যায্য মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

প্রকাশিত : ০৪:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১