করোনা পরিস্থিতিতে বলিউড তারকাদের অনেকেই সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। এবার দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে অসহায়দের খাবার দিচ্ছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই ছবি ইনস্টাগ্রামে এরইমধ্যে ভাইরাল।
মহামারির সময়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন জ্যাকুলিন। শুধু তাই নয়, মুম্বাই পুলিশকে মাস্ক এবং স্যানিটাইজারের মতো পণ্যও দেবেন তিনি।
মহামারিতে মানুষের পাশে দাঁড়ানের জন্য জ্যাকুলিন নিজেও একটি সংস্থা তৈরি করেছেন জ্যাকুলিন। যার নাম রেখেছেন ‘ইয়োলো’ (ইউ অনলি লিভ ওয়ানস)। সেখান থেকে সমাজসেবামূলক কাজ করতে এগিয়ে এসেছেন অভিনেত্রী। ভক্তরা তার এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























