০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

অভিনয়শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল: ন্যানসি

ন্যানসি

ন্যানসি। জনপ্রিয় সংগীতশিল্পী। এবার তিনি অভিনয়ে নাম লেখালেন। সহ-অভিনেতা হলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

ন্যানসিকে এর আগে বিভিন্ন সময় মিউজিক ভিডিওতে দেখা গেছে। সেখানে তিনি ঠোঁট মিলিয়েছেন। কিন্তু অভিনয় করেননি। এবারই প্রথম গানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই সংগীতশিল্পীকে। চলতি সপ্তাহেই গানটি ইউটিউবে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘নিজের গানে লিপসিং করার কিছু অভিজ্ঞতা আছে। তবে অভিনয়টা যে এতো কঠিন, সেটা হাড়ে হাড়ে টের পেলাম। কয়েক ঘণ্টার শুটিংয়ে আটবার শাড়ি পাল্টেছি! শুটিং করে অভিনয়শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। এটা সত্যিই কঠিন ও অসাধারণ একটা কাজ!’

‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্রটি তৈরি করেছেন নির্মাতা।

ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে গানটি ৯০ দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। মূলত মিতালীর সূত্র ধরেই গানটি জনপ্রিয়তা পায়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

অভিনয়শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল: ন্যানসি

প্রকাশিত : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১