০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মা দিবসে ছেলের ছবি প্রকাশ করলেন কারিনা

ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা কাপুর। এবার সদ্যোজাতকে পাপারাজ্জিদের থেকে দূরে রেখেছেন সাইফিনা। কিন্তু ভক্তদের উৎসাহের তো শেষ নেই। তারা অপেক্ষায় ছিলেন তৈমুরের ছোট ভাইয়ের ছবি দেখার জন্য। অবশেষে অপেক্ষা ফুরালো। মা দিবসে ছোট ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কারিনা।

মা দিবসে দুই সন্তানের ছবি প্রথমবার একসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন কারিনা। ছবিতে তৈমুরের কোলে তার ছোট ভাইকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুরো পৃথিবী আজ আশায় বেঁচে আছে। এই দুজন আমাকে আশা জোগায়… সুন্দর আগামীর… মা দিবসের শুভেচ্ছা সকল সুন্দর এবং শক্তিশালী মায়েদের। বিশ্বাস রাখুন…’

২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল ২০১৬ সালের ডিসেম্বরে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

মা দিবসে ছেলের ছবি প্রকাশ করলেন কারিনা

প্রকাশিত : ০৪:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১