০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

আড়াইহাজারে বিদেশী সিগারেট উদ্ধার, আটক-১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৮৯ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করেছে (র‌্যাব-১০)-এর একটি দল। এ সময় বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। রবিবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে আড়াইহাজার পৌরসভা বাজারের মফিজউদ্দিন সুপার মার্কেটের একটি কসমেটিক স্টোর থেকে তাকে আটক করা হয়। দোকান তল্লাশি করে ২৮৯ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। রাতেই (র‌্যাব-১০)-এর হাবিলদার দেলোয়ার হোসেন বাদী একটি মামলা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

আড়াইহাজারে বিদেশী সিগারেট উদ্ধার, আটক-১

প্রকাশিত : ০৪:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১