নরসিংদী রায়পুরায় করোনাময় কালে ব্যবহারের জন্য মাস্ক ও ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার। সোমবার সকালে উপজেলার হাটুভাঙ্গা ইসলামপুর হাইস্কুল মাঠে এই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় এই নেতা করোনাময়কালে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও আসন্ন ঈদ উপলক্ষে ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ী ও লুঙ্গি) বিতরন করেন।
এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূঞা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর মনির উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসন, সাবেক যুবও ক্রিয়া একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, আদিয়াবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, পৌরসভা আওয়ামিলীগের সহসভাপতি হারুনুর রশীদ ভূইয়া, কৃষকলীগের নেতা আশরাফ উদ্দিন ভূঞা, এনায়েত উল্লাহ ভূঞা, রফিকউদ্দিন, সানাউল্লাহ ভূঞা, মশিউল আলম কনক, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মোছলেহ উদ্দিন, দানিশ মিয়া, সাইফুল মেম্বার, আমিনুল ইসলাম, কালা মিয়া, মেহবুবুল আলম রিপন, পাপন মেম্বার, তাজুল ইসলাম, মাহবুব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















