০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঈদে ২০ টাকায় ‘কসাই’

করোনার ঈদে যখন সিনেমা ইন্ডাস্ট্রি স্থবির প্রায়, দর্শকদের জন্য নেই নতুন কোনো সিনেমা। এমনই সময়ে চমকপ্রদ খবর দিলেন চিত্রনায়ক নিরব। তার অভিনীত নতুন সিনেমা ‘কসাই’ মুক্তি পাচ্ছে এই ঈদেই। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে প্রকাশ করা হচ্ছে সিনেমাটির ট্রেলার।

নিরব জানালেন, ঈদের দিন ‘কসাই’ মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম আই-থিয়েটারে। দর্শকরা খুব সহজেই সিনেমাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন।

‘কসাই’ দেখার প্রক্রিয়া সম্পর্কে নির্মাতা অনন্য মামুন বলেন, এটা দেখার জন্য আলাদা কোনো টিকেট ক্রয় করা বা টাকা দিতে হবে না। আই-থিয়েটারের নিয়মিত সাবস্ক্রিপশন ফি দিয়েই সিনেমাটি দেখা যাবে। এখানে এক দিনের মাত্র বিশ টাকা, এক মাসের জন্য দেড়শ টাকা এবং এক বছরের জন্য সাবস্ক্রাইব করলে লাগবে ছয়’শ টাকা। এগুলোর মধ্য থেকে যেকোনো একটি উপায়ে দর্শকরা ‘কসাই’ দেখতে পারবেন।

‘কসাই’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। সত্য ও নৃশংস এক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। এর ট্যাগলাইনে রাখা হয়েছে ‘হিংস্রতাই নেশা’ বাক্যটি।

গেলো মার্চের ১৭ তারিখ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে ‘কসাই’। এর পোস্টার ও কিছু স্থিরচিত্র প্রকাশ্যে আসার পরই ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়। দর্শকরা মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। তাই ঈদ উৎসবে ‘কসাই’য়ের মুক্তি দর্শকদের জন্য চমৎকার উপহার হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, ‘কসাই’ সিনেমায় নিরব ছাড়াও অভিনয় করেছেন এই সময়ের অন্যতম আলোচিত ও প্রশংসিত অভিনেতা রাশেদ মামুন অপু। আছেন এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদ, তাসনুভা শিশির ও প্রিয়মনি প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ঈদে ২০ টাকায় ‘কসাই’

প্রকাশিত : ০৪:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১