১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঈদুল ফিতরে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার, শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।

আজ শুক্রবার সকাল ১১টায় হাকিমপুরের হিলি সীমান্তের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং, বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার ইয়াসিন আলীর নিকট বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে গতকাল বিকেলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুই বাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানায় বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ঈদুল ফিতরে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার, শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১