০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট করায় ইসমাইল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন ইসমাইল হোসেন। এ ঘটনায় তাকে ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

প্রকাশিত : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১