০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাংবাদিক খোকনকে পরিকল্পিতভাবে হত্যা, ৪ সাংবাদিসহ ১২ জনের নামে মামলা

চ্যানেল ২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক সাংবাদিক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে তার বড় ভাই নাফিজ আহমেদ খান টিটু কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। যার নং ৭৪১ তারিখ ১৫/০৫/২১। অভিযোগে তিনি ৪ জন আসামির নাম উল্লেখ করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ৪ জনের মধ্যে রয়েছে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) সভাপতি ও আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম বিপ্লব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লা, সালমান শাহারিয়া রাজু ও রাকিুবুল হাসান।
মামলার অভিযোগকারী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ১২ মে রাতে রাশিদুল উসলাম বিপ্লব জামিল হাসান খোকনকে তার বাসা পূর্ব মজমপুর আরশীনগর ভবনে ডেকে নিয়ে যায়। সেখানে তর্ক বির্তকের এক পর্যায় রাশেদুল ইসলাম বিপ্লব প্রথমে আমার ভাই খোকনকে জোরে ধাক্কা দেয় এবং অপররা ঝপটে ধরলে খোকন উক্ত স্থানেই জ্ঞান হারায়। প্রথমে খোকনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শারিরি অবস্থা অবনতি দেখা দিলে রাতেই ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার এক পর্যায় খোকন ১৪ মে রাতে মারা যান। তিনি আরো বলেন, বিপ্লব গংরা ইতিপুর্বেও আরো ২ দফা আমার ভাইয়ের উপর হামলা চালায়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাংবাদিক খোকনকে পরিকল্পিতভাবে হত্যা, ৪ সাংবাদিসহ ১২ জনের নামে মামলা

প্রকাশিত : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১