০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আপত্তিকর স্ট্যাটাস; নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করলো সাউন্ডটেক

নগর বাউল’খ্যাত জেমস ও জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে নোবেলের আপত্তিকর স্ট্যাটাসে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। যদিও নোবেলের দাবি, তার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পরে সেটি উদ্ধার করে বিতর্কিত পোস্টগুলো সরিয়ে ফেলেন নোবেল। তবুও থেকে নেই সমালোচনা। তার এ কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দীহান অনেকেই।

এদিকে, শনিবার সুরকার ও সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন অভিযোগ তোলেন, তার সুর-সংগীত করা ‘মেহেরবান’ শিরোনামের একটি গান নোবেল তার নিজের নামে চালিয়ে দিচ্ছে। আর গানটি প্রকাশ করতে যাচ্ছে সাউন্ডটেক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

এর মধ্যেই শোনা গেল, নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

তিনি আরও জানান, সাউন্ডটেকের ব্যানারে ইতিমধ্যেই নোবেলের ‘অসহায়’ ও ‘অভিনয়’ শিরোনামে দু’টি গান প্রকাশ হয়েছে। এরপর আরও একটি গান প্রকাশের কথা ছিল। এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ১২টি গান করার কথা ছিল নোবেলের। কিন্তু চুক্তি বাতিল করে দেওয়ায় তার আর সম্ভাবনা নেই।

উল্লেখ্য, চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত ৯ ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোট ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগর বাউল’খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমসকে উদ্দেশ্য করে। আর বেশিরভাগই ছিল আপত্তিকর মন্তব্য! শুধু তাই না, দেশের আরেক জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন নোবেল।

নোবেলের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এমন বিতর্কিত পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছে। তার এমন আচরণের কারণে ফেসবুক হয়ে সংগীতাঙ্গনে শুরু হয় নানা সমালোচনা। অবশেষে এসব বিতর্কিত পোস্ট সম্পর্কে গতকাল নোবেল জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

আপত্তিকর স্ট্যাটাস; নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করলো সাউন্ডটেক

প্রকাশিত : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১