০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘অলাতচক্র’ কাল

আইয়ের ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ সাত দিনব্যাপী নতুন সাত বাংলা ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার!

সেই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিন (সোমবার) সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে গেল মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’।

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তরুণ নির্মাতা হাবীবুর রহমানের ‘অলাতচক্র’। পাশাপাশি এই ছবিটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের প্রেক্ষাপট, দ্বিতীয়ত এটি দেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার বাস্তব জীবনের অভিজ্ঞতার বয়ান!

গেল ১৯ মার্চ দেশের অন্তত ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

আহমেদ সাহেব/দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, সে সময়ের রাজনীতির নানা প্রেক্ষাপট উঠে এসেছে অলাতচক্র উপন্যাসে।

মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিজ অঁ সিনের নিবেদন ‘অলাতচক্র’। সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর আহমদ সাহেব/দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আরামকোর প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

‘অলাতচক্র’ কাল

প্রকাশিত : ০৫:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১