ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের পথে পথে ভোগান্তি, ভাড়া নৈরাজ্য ও গাদাগাদি করে যাতায়াতে স্বাস্থ্যঝুঁকি কমাতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ সোমবার (১৭ মে) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে আরো বলা হয়, ঈদ শেষে একই পন্থায় সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে এসব মানুষ। এই পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জরুরি ভিত্তিতে আন্তজেলা ও দূরপাল্লার নন-এসি বাস সার্ভিস চালু করা হলে এসব যাত্রীর ভোগান্তি কমবে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমবে বলে দাবি করা হয় বিবৃতিতে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















