০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ির ৬ মাসের কারাদন্ড

মানিকগঞ্জে হেরোইন বিক্রির দায়ে ময়ুর আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বেলা ১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আকতার এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ময়ুর আলী সদর উপজেলার পুরান পৌলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বেউথা এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ ময়ুর আলীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সেইসাথে একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ির ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত : ০৬:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১