০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘অমানুষ’ সিনেমা থেকে বাদ পড়লেন নোবেল

এবার সিনেমার গান থেকেও বাদ পড়লেন কণ্ঠশিল্পী নোবেল। ‘অমানুষ’ সিনেমার টাইটেল গান থেকে বাদ পড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কিত কথাবার্তার মাধ্যমে নিজের ইমেজকে প্রশ্নের মুখে ফেলেছেন নোবেল। যার ফলে এই সিনেমার টাইটেল গান থেকে বাদ পড়েছেন নোবেল।

সোমবার রাতে নোবেলকে বেয়াদব আখ্যায়িত করে তাকে দিয়ে অমানুষ সিনেমার গান গাওয়ানো হবে না বলে জানান নির্মাতা অনন্য মামুন।

বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, ‘বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিল, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা।’

ভারতের টিভি চ্যানেল জি-বাংলার রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে হুট করে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে হন সমালোচিত। সম্প্রতি তার সঙ্গে করা বছরে ১২টি গান প্রকাশের চুক্তিও বাতিল করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

‘অমানুষ’ সিনেমা থেকে বাদ পড়লেন নোবেল

প্রকাশিত : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১