০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে বজ্রপাতে নিহত দুই, আহত দুই

মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী ও গিলন্ড গ্রামে পৃথক বজ্রপাতে এক দিনমজুর ও স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরো দুজন।

নিহতরা হলেন- জেলার ঘিওর উপজেলার দিনমজুর আজমত আলী (৫০) ও সদর উপজেলা গিলন্ড গ্রামের স্কুল ছাত্র আসিফ মোল্লা (১৪)।

মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কবীর হোসেন জানান, নিহত আজমত আলী পৌলী এলাকার কৃষক আব্দুল হকের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বিকেলে ধান খেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে একই সময়ে সদর উপজেলা গিলন্ড গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্র আসিফ ও তার দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আসিফ মারা যায়। নিহত ও আহত দুজন গিলন্ড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ জানান, গিলন্ড গ্রামের মাসুদ মোল্লার ছেলে আসিফ ও তার দুই বন্ধু একই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে অনিক মোল্লা এবং লেবু মিয়ার ছেলে মোঃ আবদুল্লাহ বিকেলে ঘুড়ি উড়াচ্ছিল। এসময় বজ্রপাতে তারা তিনজনই আহত হয়। স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসিফ মারা যায়। আব্দুল্লাহকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অনিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মানিকগঞ্জে বজ্রপাতে নিহত দুই, আহত দুই

প্রকাশিত : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১