০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বুড়িচংয়ে বিছানার উপর স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী পলাতক

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে স্বামী কর্তৃক নিজ ঘরে রিমা আক্তার নামে এক গৃহবধূর গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী রমজান আলী সোহাগ পলাতক।

ঘটনাটি ঘটে (১৮ মে ২০২১) মঙ্গলবার দুপুর ১২টার দিকে।সন্ধ্যা, ৭টার দিকে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্থানীয় লোকজন জানান,জেলার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের রমজান আলীর সঙ্গে ১০ বছর পূর্বে বিয়ে হয় জেলার আদর্শ সদরের কাপ্তান বাজার এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা রিমা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সাত বছরের একটি মেয়ে রয়েছে।

তারা আরও জানান, রমজান সীতাকুণ্ডের একটি শিপিয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। রিমার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রমজানের মা, মেয়ে তাকিয়া, ছোট ভাই ও তার স্ত্রী কোটবাড়ী বিনোদন কেন্দ্রে বেড়াতে যায়। বাড়িতে তখন রমজান ও রিমা ছিল। বিকেল তিনটার দিকে রমজানের এক আত্মীয় ওই বাড়িতে যান। ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে দেখেন,খাটের বিছানার উপর রিমার গলাকাটা দেহ পড়ে আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে পৌঁছার পর তারা সিআইডিকে আলামত সংগ্রহের জন্য খবর দেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিমার স্বামী পলাতক রমজানকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বিছানার উপর স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী পলাতক

প্রকাশিত : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১