১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

দুমদুম্যা ইউনিয়নের জনগণ এখনো  মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত

পশ্চাৎপথ দুমদুম্যা ইউনিয়নের জনগণ সকল ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছেন। তারাও স্বাধীন বাংলাদেশের নাগরিক,তাদের কি নেই নাগরিক অধিকার? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষতার নেতৃত্বে দেশের জনগণ ডিজিটাল সুবিধা পাচ্ছে। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস পার্বত্য এলাকার মধ্যে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের জনগণ  ডিজিটাল সেবা কি তারা এখনো জানেনা! বর্তমানে সমস্তকিছু ডিজিটাল আওতায় নিয়ে আসা হচ্ছে, নাগরিক সেবা অনলাইনের  মাধ্যেমে দেওয়া হচ্ছে। যাহাতে প্রত্যেক নাগরিকগণ ঘরে বসে সেবা পায়। কিন্তু  দুমদুম্যা ইউনিয়নের জনগণ এসব সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত। সরকারের উচিত অচিরেই দুমদুম্যা ইউনিয়নে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করা।

গত ৬ ই মে ২০২১ মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দুমদুম্যা ইউনিয়নে ৬টি ওয়ার্ডে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাহীন পানির পথে মোটর বাইকে যেতে হয়েছে আমাদের। যেকোন মূহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা ছিল সবসময় আমাদের মাঝে। তবুও আমরা কখনো ক্ষান্ত হয়নি,যখন তাদের মাঝে এসব মানবিক সহায়তা তুলে দিয়ে এক বিন্দু হাসি দেখলাম সমস্ত কষ্ট ভুলে গেলাম আমরা। ধন্যবাদ জ্ঞাপন করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে।

এছাড়াও যেসব আকাবাঁকা কাঁচা রস্তাতে বাইক চালাচ্ছে তা ছিল অতীতের কেপিএমের রাস্তা। নামটা মনে নেই,আমাকে বহণকারী মোটর বাইক চালক জিজ্ঞেস করল এভাবে কি আজীবন দুমদুম্যা ইউনিয়ন পড়ে থাকবে? তিনি জানান,জীবিকার তাগিদে জীবনের ঝুঁিক নিয়ে এভাবে কিছু টাকা উপার্জন করে পরিবার চালাতে হয় প্রতিনিয়ত। নাম জানিনা  বিলাইছড়ি উপজেলা থেকে নিত্য প্রয়োজনীয় পরিবহণ জীপ ড্রাইভার জানানা, এ শুকনা মৌসুমে বিলাইছড়ি থেকে গবছড়ি,বরকলক,হাফফিলিং বাজারে নিত্য প্রয়োজনীয় মালামাল জীপ গাড়ীতে করে পরিবহণ করে থাকেন। বর্ষার মৌসুমে গাড়ী বন্ধ রাখতে হয়। বিলাইছড়ি উপজেলা থেকে যোগাযোগের পথ সুব্যবস্থা করতে জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি,বরকলক ফকিরাছড়ি পর্যন্ত রাস্তাটি নির্মিত হলে অর্থনৈতিক পথ সুগম হবে। জীবনযাত্রার মান উন্নতী হলে পরিবর্তন ঘটবে সমাজ ব্যবস্থা।

এলাকার জনগন জুমচাষ করলেও অত্যন্ত অতিথি পরায়ন, সহজ সরল মনের মানুষ,যে কোন সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি তাদের এলাকায় গেলে কি দিয়ে তাদের আপ্যায়ন করা হবে সে চিন্তায় মগ্ন থাকেন। ঠিক হঠাৎ এমন একটি সময়ে জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং দুমদুম্যা ইউনিয়নের ভাঃ চেয়ারম্যান সাধন কুমার চাকমা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমাকে কাছে পেয়ে প্রথমে লাজুক লাজুক মনোভাব এর পরে দিলকুলে এলাকার জনগণ নানান সমস্যার কথাগুলো তুলে ধরেন।

ভাইস চেয়ারম্যান রিটন চাকমা তাদের সমস্যাগুলো আগামী নতুন অর্থবছরে সমাধান করে দেওয়ার চেষ্ঠা অব্যাহত থাকবে এনটাই কথা দিয়েছেন। দুমদুম্যা ইউনিয়ন অতি দূর্গম হওয়াতে অন্যান্য ইউনিয়ন থেকে সকল ক্ষেত্রে পিছিয়ে আছে, মোবাইল নেটওয়াক না থাকার কারণে সহযে যোগাযোগ করা যায়না,তাই একজন জনপ্রতিনিধি হিসেবে দুমদুম্যা ইউনিয়নের সেবাদানের লক্ষ্যে সরকার যাহাতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করে দেয় সেজন্য ভাঃ ইউপি চেয়ারম্যান দুমদুম্যা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জোড়দাবী জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

দুমদুম্যা ইউনিয়নের জনগণ এখনো  মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত

প্রকাশিত : ০৩:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১