০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রোজিনার মামলা ডিবিতে হস্তান্তর

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (১৯ মে) মামলাটি শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতনদের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে মামলার সব কাগজপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে মামলাটি এখন থেকে তদন্ত করবে ডিবি রমনা বিভাগ।

গত সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর নথিপত্র চুরি ও ছবি তুলে নেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা দিয়ে রোজিনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার (১৮ মে) রোজিনাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন। একইসঙ্গে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

রোজিনার মামলা ডিবিতে হস্তান্তর

প্রকাশিত : ০৬:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১