বুধবার গভীর রাতে পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক সম্রাট কে গ্রেফতার করেছে। বহুল আলোচিত ও দীর্ঘ দিনের মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (সার্কেল) আহসান হাবিব, থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারী ইমাম উদ্দীন ও সাদেকুল ইসলাম কে গ্রেফতার করেছে। ওই সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮শ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ১টি ট্যাব মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বুধবার দুপুরে এ প্রতিনিধিকে জানান তারা এলাকায় মাদক বিক্রি করছিল। শতভাগ নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনি আরো বলেন মাদক কারবারিদের কোন ক্ষমা নেই। অন্যান্য মাদক কারবারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত ইমাম উদ্দীন ও সাদেকুল ইসলাম কে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















