চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষক অ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। এজন্য চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪০ টাকা এবং ধানের ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার মতলব উত্তর উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপত্র অনুযায়ী কৃষক অ্যাপের মাধ্যমে লটারি করে ধান ক্রয় করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহে খাদ্য বিভাগ ও প্রশাসন কৃষকদের সহযোগিতা করবে। সবার সহযোগিতা থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। তবে এ উপজেলার ধানের মিল না থাকায় এ উপজেলায় শুধু ধানই সংগ্রহ করা হবে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এর নির্দেশনায় মতলব উত্তরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক’সহ অন্যান্যরা। প্রকৃত কৃষকেরা (যাদের কৃষি কার্ড রয়েছে) তাদের উৎপাদিত ধান চাল এবার সরাসরি গুদামে দিতে পারবেন বলে জানান খাদ্য নিয়ন্ত্রক।
ধান চাল সংগ্রহ এর ক্ষেত্রে এবং কৃষক তালিকা নিয়ে কোনও ধরণের অনিয়ম, অবহেলা দুর্নীতির অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য উপাত্তস’হ সরাসরি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য সকলকে অনুরোধ করেন ইউএনও।
তিনি আরো বলেন, কৃষিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















