০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আগামীকাল নতুন লুকে আসছেন শাকিব

নতুন লুক শাকিব খানের এবারই প্রথম নয়, অতিতেও বেশ কয়েকটি সিনেমায় নতুন লুক নিয়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় এই নায়ক। তবে এবার নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য শাকিব খান আরো একবার নিজের নতুন লুক প্রস্তুত করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সৈয়দ আশিক রহমান জানান একই কথা। তিনি বলেন, ‘সব প্রস্তুতি থাকলেও করোনার প্রকোপ বাড়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ মে শুটিং শুরু করা হয়নি।’ তবে করোনা সংক্রমণ কিছুটা কমলেই শুটিং শুরু হবে জানান তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি স্টুডিওতে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ নিয়ে পরিচালক তপু খান এবং আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর আনুষ্ঠানিক চুক্তি হয়।

শুরুতে বলা হয়েছিল, ৭ মে ছবিটির শুটিং শুরু হবে। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় শুটিং শুরু করা সম্ভব হয়নি। ছবির পরিচালক জানিয়েছেন এই কথা।

এদিকে ছবিটির জন্য শাকিব খান ও বুবলী নিজেদের লুক প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন পরিচালক তপু খান। তিনি বলেন, ”আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ২১ মে বিকেলে আমরা ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শাকিব খানের লুক প্রকাশ করবো।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

আগামীকাল নতুন লুকে আসছেন শাকিব

প্রকাশিত : ০৭:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১