১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৬

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত আরও ৬ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । বৃহষ্প্রতিবার বিকাল ৪টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব জালীয়াকাটা বায়তুর মোকারাম জামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদের পাশে এতিমখানার নতুন ভবন নির্মান কাজ চলছিল। বিকেলে রাজমিস্ত্রি শ্রমিকরা পিলার নির্মানের লোহার নেট তোলার সময় লোহা রড বিদ্যৎ লাইনের তাঁরের সাথে জড়িয়ে যায়। এসময় শ্রমিকরা বিদ্যৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া ডাঃ মুজিবের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। কর্মরত চিকিৎসক ডাঃ মুজিবুর রহমান আহত জসিম উদ্দন(২৭) নামের এক যবককে মৃত ঘোষনা করেন। সে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকার রফিক আহমদের ছেলে । আহতরা হলেন, গোঁয়াখালী এলাকার আবুল বশরের ছেলে আব্দু জব্বার (৩২), পূর্ব জালীয়াকাটা নুর আহমদ ছেলে খায়রুল বশর (৪৫), একই এলাকার মোঃ আজিমের ছেলে আব্দু ছালাম (১৮), মোঃ রমিজ উদ্দিনের ছেলে আব্দুল মন্নান (২৫), ও মহি উদ্দিনের ছেলে মো আইয়ুব (১৭)। এদের মধ্যে আব্দুল মন্নান ও মোঃ আইয়ুবকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মরর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত ও আহতদের স্বজনরা দেখতে ছুটে আসে ডাঃ মুজিবের প্রাইভেট ক্লিনিকে। আহতদের দেখতে ছুটে যান বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, পেকুয়া সদরের সম্ভব্য চেয়াম্যান প্রার্থী তরুণ আইনজীবি এড রাশেদুল কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক, ছাত্রলীনেতা এস এম শওকত, কপিল উদ্দিন বাহাদুর, সম্পাদক মুফিজুর রহমান, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মিনহাজ উদ্দন ও সাধারণ সম্পাদক মো শাহেদ ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। খবর পেকুয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে প্রাইভেট ক্লিনিকে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।

পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় আহতদের মধ্যে নিহত হয়েছে জানান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৬

প্রকাশিত : ০৮:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১