১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

৭৪ বোতল ফেনসিডিলসহ শিক্ষক গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় মাদক পরিবহনকালে এক শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা পুলিশ । এসময় ৭৪ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর মহানগরীর কেরানীপাড়ার ফনি ভূষণ বোসের ছেলে দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শুভেন্দু বোস (৪২), ধাপ হাজীপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫), হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) আশরাফুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লটারী ইউনিয়নের মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর কাছে অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সেখান থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে রংপুরের ধাপ মেডিকেল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে। সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম আরও বলেন, এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৭৪ বোতল ফেনসিডিলসহ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১