মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ” এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে” বাস্থবায়নের জন্য রাস্তার ধারে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। তারি ধারাবাহিকতা অর্জনের জন্য নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালিকাপুর ব্লকে, লাল জুম্মাপাড়া এলাকায় প্রায় ২ কিলোমিটার এলাকায় রাস্তার ধারে বিভিন্ন সবজি চাষ করার জন্য কৃষকদের উৎদ্ধোত করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবুর রহমান বলেন রাস্তার দু,পাশে যেমন নিরাপদ সবজি উৎপাদন করা হলে এলাকার মানুষ পর্যাপ্ত পুষ্টি পাবে। তেমনি তাদের আর্থিক আয়ও বাড়বে। তিনি আর বলেন রাস্তার পাশে আমরাযে সব সবজি উৎপাদন করতে পারবো তা হলে, করলা, ঝিঙ্গা, চিচিংগা, শশা, তরমুজ, লাউ, বেগুন ও মরিচ ইত্যাদি। আসতে আসতে তা সফলতার দিকে অগ্রসর হবে। তিনি আরও বলেন নিরাপদ সবজি উৎপাদনে যে সকল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারর (ক)জাম ও পেপে পাতা দিয়ে বীজ শোধন (খ) ভাতের মার, খৈলের পানি গাছে দেয়া (গ) নিম, মেহগনির বীজের রস স্প্রে (ঘ) কেঁচো সার, বিভিন্ন তরল সার স্প্রে (ঙ) তামাকের পাতার রস বা গুলের পানি স্প্রে (চ) সেক্স ফেরোমন ফাদ ব্যবহার (ছ) হলুদ ফাদ, সাদা ফাদ, নীল ফাদ ইত্যাদি বাড়ীতে তৈরি করে ব্যবহার করলে তা নিরাপদ সবজি উৎপাদনে সফলতা নিয়ে আসবে। বৃহঃপতিবার বিকাল ৪ টার দিকে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কর্তৃক কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের লাল জুম্মার পাড় এলাকা পরিদর্শেন জন্য আসেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) আফজাল হোসেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প অফিসার রেজাউল করিম, জেলা প্রশিক্ষণ অফিসার হোমায়রা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা আক্তার, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়, উপ- সহকারী নিপেন্দ্র নাথ রায় প্রমুখ। কিশোরগঞ্জে রাস্তার ধারে নিরাপদ সবজি উৎপাদন
বিজনেস বাংলাদেশ/ এ আর






















