ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের ১০ম আসরের দ্বিতীয় পর্বেই ‘রসিক রত্ন’ সম্মান জিতে নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। কিন্তু ওপার বাংলায় করোনার ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকায় জনপ্রিয় এই কমেডি শো এর ১০ম আসরের ফাইনালে অংশগ্রহণ করার স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো এই জবি শিক্ষার্থীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী নিজের দ্বিতীয় পর্ব থেকেই হাসির ফোয়ারা বইয়ে মন জয় করে নিয়েছিলেন বিচারকমন্ডলী থেকে শুরু করে দর্শকসারির সবার। তার উদ্যমী প্রতিভা ও অসাধারণ নৈপুণ্য ইতিমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছিলো সারা বাংলাদেশে। ফাইনালে সুযোগ পেয়েও অংশগ্রহণ না করতে পারার আক্ষেপ নিয়ে রাশেদ বলেন, ‘মীরাক্কেলের গ্রান্ড ফিনালিস্ট হয়েও,অংশগ্রহণ করা হচ্ছে না আমার। লকডাউনের কারনে! মীরাক্কেলে পারফরম্যান্স করাটা সত্যিই অনেক গর্বের -সম্মানের। Zee Bangla , মীরাক্কেল টিম, সর্বোচ্চ চেষ্টা করেছে ভারতে গ্রান্ড ফিনালের শুটিং এ আমাকে অংশগ্রহণ করার ব্যবস্থায়! কেটে ফেলা হয়েছিলো ফ্লাইটের টিকিটও। শেষ মূহুর্তে কঠোর লকডাউন বাংলাদেশ -ভারতের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। হয়তো বাংলাদেশ প্রতিনিধি হয়ে গ্রান্ড ফিনালেতে অংশগ্রহণ করার আফসোস টা সারাজীবন থাকবে! তবে হ্যাঁ! অতি ছোট্ব একটা অংশে হয়-তো দেখা হতে পারে ফাইনালে জি বাংলা’র স্ক্রিনে। সব সময়ই কৃতজ্ঞ থাকবো মীরাক্কেলের পুরো টিম এবং জি বাংলার প্রতি। কৃতজ্ঞ থাকবো,মীরাক্কেলের বাংলাদেশের সিনিয়র দের প্রতি যারা সব সময় অনুপ্রেরণা ভালোবাসা দিয়েছেন,এখনোও দিচ্ছেন-। তাদের অনুপ্রেরণাতেই মীরাক্কেলের মতো এতো বড় মঞ্চের অডিশন দেওয়ার সাহস পাই।’ উল্লেখ্য, ভারতীয় বাংলার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি-বাংলার’ আয়োজনে মীরাক্কেল শো এর এবারের আসরের উপস্থাপনায় রয়েছেন সবসময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব মীর আফসার আলি। এবার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন বলিউডসহ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম। অভিনেতা ও নায়ক সোহম চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। রাশের সহ এবার এর আসরে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী মনোনীত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























