০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

প্রকাশিত : ০৯:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১