১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ঈদে বন্ধ থাকা একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২১ মে) রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভোর সাড়ে পাঁচটার দিকে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. আলম মিয়া (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা (২২) ও বশির আহমেদ (২৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, ‘আজ ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজন এসেছে। তাদের মধ্যে মেহেদী হাসানের ৬০ শতাংশ, আলমের ১৭ শতাংশ, নাজিরের ৪৮ শতাংশ, হ্যাভেন চাকমার ১৫ শতাংশ ও বশিরের ৪৮ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রকাশিত : ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১